Monday, August 11, 2014

রিয়াজের ছাত্রী

ছাত্রীঃ স্যার, আপনি কি হিন্দু নাকি মুসলমান?
রিয়াজঃ কেন? কি দেখে এই প্রশ্ন আসলো মনে?
ছাত্রীঃ না, তারাবি নামাজের সময় পড়াইতে আসছেন তো, তাই।
রিয়াজঃ তোমার মামা আসতে বলসেন। প্রথম দিন বলে আসছি। তোমার নাম কি?
ছাত্রীঃ ফারিয়া ইসলাম বৃষ্টি।
রিয়াজঃ আমিও তো বৃষ্টিতে ভিজে আসলাম। সুন্দর নাম।
ছাত্রীঃ স্যার, ঐ নাম ধরে ডাইকেন না। ঐটা বাসায় ডাকে।
রিয়াজঃ সমস্যা কি ডাকলে? আমি তো এখন বাসাতেই আছি।
ছাত্রীঃ স্যার, আপনার কি গার্ল ফ্রেন্ড আছে?
রিয়াজঃ কেন? নাহ, নাই।
ছাত্রীঃ এটা স্যার আপনা স্বাস্থ্য দেখেই বুঝতে পারছি।
রিয়াজঃ কিভাবে?
ছাত্রীঃ গার্ল ফ্রেন্ড থাকলে প্যারার চোটে এতো ভালো স্বাস্থ্য থাকতো না।
রিয়াজঃ গার্ল ফ্রেন্ড প্যারা দেয় নাকি?
ছাত্রীঃ জি, স্যার। দেয় না আবার। আপনাকে চা দেই?
রিয়াজঃ নাহ। চা লাগবে না।
ছাত্রীঃ বানানো হয়ে গেছে। চিনি বেশি না কম?
রিয়াজঃ যেই ভাবে বানানো হইসে ঐটাই দাও।

অতঃপর এক বিশাল মগে চা দেয়া হইলো। রিয়াজের ধারনা তার স্বাস্থ্য ভালো বলে তাকে বিরাট মগে চা দেয়া হয়েছে। চা এর পর ইমেইল এবং ফেসবুক আইডিও আদান প্রদান হয়ে গেছে প্রথম দিনেই।

আসলে কিছুই বলার নাই, আধুনিক স্যার এবং ছাত্রী বলে কথা!

No comments:

Post a Comment