Tuesday, August 12, 2014

বন্ধুর বিদায় পার্টি

আদমজী ক্যান্টনমেন্ট কলেজে যখন পড়তাম , চারটা ছেলে সবসময় একসাথে থাকতাম । পরীক্ষার আগে দুনিয়ার সব জায়গার সাজেশন দিয়ে আমাদের নিঃস্বার্থ ভাবে যে সাহায্য করতো সেই সাইফ নাকি কানাডা যাচ্ছে কম্পিউটার বিজ্ঞানে এম.এস করতে !!!

দীর্ঘ পাঁচ বছর পর চারজন আবার এক টেবিলে বসলাম এবং খাঁটি বন্ধুর মত আমি আর অপু কোন প্রকার গিফট ছাড়াই খাসীর লেগ রোস্ট খেয়ে আসলাম ! (যেখানে তার ভার্সিটির বন্ধুরা সব দামী দামী গিফট্ এনেছে !)

আসিফ ছেলেটা আগের মতই আছে । তাকে জিজ্ঞাসা করলাম কোন সেমিস্টারে পড়িস ? সে বলল , ১8 তম সেমিস্টারে ! ভার্সিটিতে যেখানে ১২টা সেমিস্টার সেখানে ১৪ তম সেমিস্টারে যে পড়তে পারে সে আসলেই বস !

যাইহোক , সাইফ কানাডা গিয়ে আরো জ্ঞান নিয়া আস । পারলে ঘরবাড়ি কিনে রাখিস , মাঝে মাঝে আমরা যেন ঘুরতে যেতে পারি । ভাল কাটুক তোর শিক্ষা জীবন ।।

No comments:

Post a Comment