Tuesday, August 12, 2014

বিয়ের দাওয়াত

মামা-খালাদের গণ্ডি পেড়িয়ে এখন বড় ভাইয়া-আপুদের বিয়ের দাওয়াত খাওয়ার পালা শুরু হয়ে গেছে। গত দিন রিজওয়ান ভাই আর ফারিয়া আপুর অনুষ্ঠানে গেলাম। ক্যাম্পাসে আসার পর থেকেই উনাদেরকে এক সাথে দেখতাম এবং ভাবতাম যে উনাদের বিয়েতে এক দিন দাওয়াত পাবো। উনাদের নতুন জীবনের জন্য শুভ কামনা রইলো।

তবে খাওয়া নিয়ে প্রশংসা না করে স্ট্যাটাসটা শেষ করা ভালো কাজ হবে না। আমি, আফসার এবং এমিল, তিন জনই সমান তালে পারফর্ম করে গেছি, আর সাথে সাহায্য করছে অতনু ভাই। এক আমার পেটেই একটার বেশি মুরগি ঢুকে গেছে! খাবার শেষে এমিল বললঃ

"দোস্ত, আমার বিয়েতে তোরে খাইতে ডাকমু সবার খাওয়া শেষ হইলে। তা না হলে সর্বনাশ করে ফেলবি তুই!"

No comments:

Post a Comment