যমুনা ফিউচার পার্কে ঢুকার পথে হাতের ডানে একটা ছোট থিম পার্ক। এই থিম পার্ক "আক্ষরিক" এবং "বাস্তবিক" দুই দিক থেকেই "নগ্ন"।
"আক্ষরিক" দিক থেকে "নগ্ন" বলার কারণ হল যে, একদল মানুষ তার ছোট বাচ্চাকে নিয়ে রেলিং এর বাইরে থেকে দাড়িয়ে ভেতরে কি হচ্ছে দেখে। কারণ, এই রেলিং এর বাইরে দাড়িয়ে থাকা মানুষ গুলোর এত্ত টাকা দিয়ে রাইডে চড়া অথবা বাচ্চাকে চড়ানোর সামর্থ্য নেই। আর যাদের সামর্থ্য আছে তারা ভিতরে বিভিন্ন রাইডে চড়ছে এবং রাইড চলাকালীন সময়ে রোমাঞ্চে হোক আর অন্য কোন কারনে হোক, ক্রমাগত শব্দ করে যাচ্ছে। অনেক ক্ষেত্রে তাদের এই রোমাঞ্চিত শব্দ গুলো অশ্লীল আওয়াজ বলেই কানে ঠেকে। এত কথা বলার কারণ হচ্ছে, এখানে আসলে খুব "নগ্ন" ভাবে আপনাকে শ্রেণী বৈষম্য ব্যাপারটা মেনে নিতে হবে!
আর "বাস্তবিক" অর্থে "নগ্ন" বলার কারণ, অন্য সকল থিম পার্ক (ফ্যান্টাসি,নন্দন) চারদিক থেকে ঘেরা। শুধু এখানেই দেখলাম যে খোলা। চারদিক থেকে দেয়াল তুলে দিলে আশা করি তাদের দর্শনার্থী কম হবে না। কারণ যাদের টাকা আছে তারা পয়সা খরচ করে এই সার্কাসে অংশ নিবেই।
আমি এবং আমার বন্ধু রেলিং এর বাইরেই ছিলাম। আর ভাবতেছিলাম চরকি সহ একটা সেলফি তুলে ক্যাপশন দিবঃ "লাইভ সার্কাস গোয়িং অন বিহাইন্ড আস"!

No comments:
Post a Comment