Saturday, April 30, 2016

মনে পড়ার ছড়া

জীবন নিয়ে ছিনিমিনি
যাচ্ছি শুধু খেলে
ভালো লাগার সকল কিছু
এসেছি পিছন ফেলে
ক্রমাগত খেটেই গেলাম
সকল কিছু ভুলে
আজও তবু অনিশ্চয়তায়
আছি আমি ঝুলে
আম্মুকে খুব মনে পড়ে
যখন খেতে বসি
ফিরবো কবে বাসায় আমি
বৃথাই হিসেব কষি
আব্বু তো হাসির ছলেই
দিতো উপদেশ
এখন বুঝি মূল্যবান সেই
দিন গুলো সব শেষ
লিজা আপু অমায়িক
আমি ছোট ভাই
তার মতন দয়ালু
এই দুনিয়ায় নাই
আমার অনেক বন্ধু ছিল
সবাই এখন দূরে
তবুও যে তাদের কথা
শুধুই মাথায় ঘুরে
হারিয়ে ফেলার এই জীবনে
জানি না কি পাচ্ছি
কোথা থেকে এলাম কোথায়
কোথায় বা যাচ্ছি
অ্যাম্বিসনের গ্যরাকলে
যাচ্ছি শুধুই তলিয়ে
মুক্তি পেতে কোন দিন
যাবো ঠিকই পালিয়ে

No comments:

Post a Comment