Showing posts with label ছড়া. Show all posts
Showing posts with label ছড়া. Show all posts

Thursday, December 8, 2016

ছড়া

কিছু স্মৃতি উকি দেয়
অকারনে ঝুকি নেয়

মাঝ রাতে ঘুম ফাঁকি
একা একা বসে থাকি

হতাশারা খুজে পায়
এক ঘেয়ে গান গায়

কি ছিল কি নাই
শূন্যতা খুঁজে পাই

একা পথে হাঁটছি
তোমাকেই ভাবছি

মনে পড়ে ঐ হাসি
বার বার ফিরে আসি

ভালো হয় নিলে আড়ি
দূরে যদি দেই পাড়ি

কিছু কথা বাকি থাকে
বলেছিল কে কাকে

মন দিলে মন মিলে
তুমিই তো বলেছিলে

কেন কিছু হল না
দোষটা কার বল না

জীবনটা সস্তা
অকারনেই পস্তা

ভুলভাল ছন্দ
আবেগে অন্ধ

Tuesday, August 16, 2016

পিচ্চি ছড়া

তুমি যখন রান্না করার 
কথা আমায় বলো 
আমি বলি একসাথে 
রান্না করি চলো

হতাশা

কোথায় যেন আটকে গেছে
সকল উদ্দীপনা
ব্যর্থতার কারণ গুলো
হয়নি আজও জানা
সময় শুধু পার হচ্ছে
কত শত ভুলে
সমাধানের দরজা আজও
যাচ্ছে না তো খুলে
এতো কথা নিজের মাঝে
বলতে সবই মানা
হতাশা সব সকাল বিকাল
যাচ্ছে দিয়ে হানা
দূরে থেকে যাকে আমি
যাচ্ছি ভালোবেসে
জানি না সেই মেয়েটা
বলবে কি যে শেষে
যাকে ভেবে সময় আমার
আবর্তিত হয়
তাকেই আমি ভালোবাসি
তাকে নিয়েই ভয়
কিসের জন্য অস্থিরতা
কিসের জন্য খাটি
মুক্তি পেতে এসব থেকে
মধ্য রাতে হাটি
আর কত কাল এমন করে
হতাশ কাব্য লিখা
নিজের চোখে নিজের কাছেই
হেরে যেতে দেখা

নেই যে কিছু

হারানোর নাই যে কিছুই
তবু হারিয়ে ফেলি
সুখ গুলো সব আমায় ফেলে
কোথায় চলে গেলি
পাওয়ার আজ নাই যে কিছুই
তবুও পেতে চাই
চোখ খুললেই শূন্য সবি
কোথায় কেউ নাই
যার কথা ভাবছি আমি
সে তো অনেক দূরে
তবুও কেন তারই কথা
মাথার মাঝে ঘোরে

পিচ্চি ছড়া

ইনিয়ে বিনিয়ে তোমায় আমি 
একই কথা বলছি 
সকাল-বিকাল আমি তোমার 
প্রেম অনলে জ্বলছি

পিচ্চি ছড়া

দিনে কফি এক মগ
তার বেশি নয়
এইভাবে বল তুমি
শুনে লাগে ভয়
অকারণ হাসাহাসি
করে দিলে মানা
কি নামে ডাকব তা
হয়নি আজও জানা

Friday, July 15, 2016

ইচ্ছে করে

আমার তো ইচ্ছে করে একটু তোমায় দেখি ইচ্ছে করেই মাঝে মাঝে পচা কথা লিখি আমার তো ইচ্ছে করে একটু কথা বলি হাত ধরে তোমার সাথে খানিকটা পথ চলি আমার তো ইচ্ছে করে তোমায় কাছে পেতে মন বলে যখন তখন তোমার কাছে যেতে ইচ্ছে করে তোমার সাথে একটু আড্ডা মারি প্রেমের নামে আহেতুক হোক না বাড়াবাড়ি ইচ্ছে করে তোমার জন্য একটু ভালো হই বাকি জীবন কোনভাবে তোমার সাথে রই

Saturday, April 30, 2016

পিচ্চি ছড়া

চোখ যায় না ফেরানো
ঘাড় যায় না ঘুরানো
এতো দেখি তবু তুমি
হও না যে পুরানো 

পিচ্চি ছড়া

তোমায় আমি ম্যাডাম ডাকি 
তুমি ডাকো স্যার 
এমন করেই তোমার আমার
সময় হচ্ছে পার

পিচ্চি ছড়া

সময় হলে হবে দেখা 
তার আগে তো নয় 
অহেতুক তোমায় নিয়ে 
পাচ্ছি আমি ভয়

পিচ্চি ছড়া

আকাশ এতো মেঘলা 
আমি আজও একলা 
জানি না আমার মাঝে 
কি যে তুমি দেখলা

পিচ্চি ছড়া

তোমার আমার ভালোবাসা 
এতো টাই গোপন 
কাছে এসেও তুমি আমার 
হউ না যে আপন

পিচ্চি ছড়া

শূন্য থেকে এলো প্রেম 
শূন্যে গেলো মিলিয়ে 
বেহুদাই জীবনটা 
দিলি তুই বিলিয়ে

ALL ABOUT ME

Today is Friday
And now it's night
All I know that
My schedule is tight
Compared to my future
My screen is bright
All I need is
Intellectual light
Rather than working
We love to fight
All I search is a
Place to hide
You don't love me
And take other side
All I dream is a
Spritual ride

মাঝে মাঝে

মাঝে মাঝে ইচ্ছে করে
চিরতরে ঘুমিয়ে যাই
নিষ্ঠুর এই দুনিয়াটাকে
জানিয়ে দেইঃ গুড বাই
মাঝে মাঝে ইচ্ছে করে
আবার উঠে পড়ি
নতুন করে ভেঙ্গে চুরে
সকল কিছু গড়ি
মাঝে মাঝে তোমার চোখে
ভালোবাসা খুঁজি
বেচে থাকার জন্য আমার
এতো টুকুই পুঁজি
মাঝে মাঝে স্বপ্ন গুলো
বড়ই সাদা কালো
মাঝে মাঝে তুমি খানিক
রঙিন আলো জ্বালো
মাঝে মাঝে যাচ্ছি ফিরে
গোপন চিঠির ভাজে
চাইলেই পাচ্ছি তোমায়
সকাল বা সাঁজে
মাঝে মাঝে একাকীত্ব
ধরছে আমার ঘিরে
একটু পরেই বন্ধু তোমায়
পাচ্ছি আবার ফিরে
মাঝে মাঝে স্বপ্ন দেখি
অনেক বড় হবো
আবার ভাবী বড় হয়ে
কি ঘোড়ার ডিম পাবো
মাঝে মাঝে আবেগ আসে
চোখের পানি ধেয়ে
তবুও তো সময় গুলো
যাচ্ছে শুধুই বয়ে
মাঝে মাঝে পিছন ফিরে
তোদের আমি খুঁজি
হারিয়ে গেছিস সবাই তোরা
এই কথাটাই বুঝি
মাঝে মাঝে একা একা
নিজে নিজেই ভাবি
মনকে বলি এতো খেটে
কি বা তুই পাবি
মাঝে মাঝে শপথ করি
ছড়া লেখা ছাড়বো
জানি না এই সহজ কাজটা
কোন দিন কি পারবো

মনে পড়ার ছড়া

জীবন নিয়ে ছিনিমিনি
যাচ্ছি শুধু খেলে
ভালো লাগার সকল কিছু
এসেছি পিছন ফেলে
ক্রমাগত খেটেই গেলাম
সকল কিছু ভুলে
আজও তবু অনিশ্চয়তায়
আছি আমি ঝুলে
আম্মুকে খুব মনে পড়ে
যখন খেতে বসি
ফিরবো কবে বাসায় আমি
বৃথাই হিসেব কষি
আব্বু তো হাসির ছলেই
দিতো উপদেশ
এখন বুঝি মূল্যবান সেই
দিন গুলো সব শেষ
লিজা আপু অমায়িক
আমি ছোট ভাই
তার মতন দয়ালু
এই দুনিয়ায় নাই
আমার অনেক বন্ধু ছিল
সবাই এখন দূরে
তবুও যে তাদের কথা
শুধুই মাথায় ঘুরে
হারিয়ে ফেলার এই জীবনে
জানি না কি পাচ্ছি
কোথা থেকে এলাম কোথায়
কোথায় বা যাচ্ছি
অ্যাম্বিসনের গ্যরাকলে
যাচ্ছি শুধুই তলিয়ে
মুক্তি পেতে কোন দিন
যাবো ঠিকই পালিয়ে

পিচ্চি ছড়া

সিজিপিএর পিছনে 
জীবন দিলো যারা 
সব পেয়েও তারা যেন
বিরাট সর্বহারা

Friday, February 19, 2016

তোমায় ঘিরে বসন্ত

বসন্তের উত্তাপ
দেখছি তোমার ঠোটে
চাইছি আমি কিছুটা 
আমার যেন জুটে
রাঙ্গিয়ে দিলে চারপাশ
মাথায় গাঁদা ফুল
ছবি দেখে এক্সপেরিমেন্টে
হতেই পারে ভুল
এমন করে সাজলে তুমি
লাগে আমার ভয়
ক্যাম্পাসের ঐ ভিড়ের মাঝে
কি জানি কি হয়

Hangout/Date

I call it hangout
You call date,
Now I understood
But it's too late

ভ্যালেন্টাইন ফ্রাসট্রেশন

সব প্রেমিকেরা আজ
ব্যাট করে ক্রিজে
আমাদের ভালোবাসা 
জমা আছে ফ্রিজে
কোথাও জায়গা নেই
বসার বা দাঁড়ানোর
আমাদের ভয় নেই
ভালোবাসা হারানোর
ভালোবেসে কার্ড দাও
দাও কত উপহার
ছড়া-গান লিখে যাই
ভরপুর হতাশার