আমার তো ইচ্ছে করে
একটু তোমায় দেখি
ইচ্ছে করেই মাঝে মাঝে
পচা কথা লিখি
আমার তো ইচ্ছে করে
একটু কথা বলি
হাত ধরে তোমার সাথে
খানিকটা পথ চলি
আমার তো ইচ্ছে করে
তোমায় কাছে পেতে
মন বলে যখন তখন
তোমার কাছে যেতে
ইচ্ছে করে তোমার সাথে
একটু আড্ডা মারি
প্রেমের নামে আহেতুক
হোক না বাড়াবাড়ি
ইচ্ছে করে তোমার জন্য
একটু ভালো হই
বাকি জীবন কোনভাবে
তোমার সাথে রই
No comments:
Post a Comment