Tuesday, October 16, 2012

র‍্যাগ ডে নোট

বন্ধু, তোমাকে দেখে আমি খুব বিচলিত হয়ে পড়ে ছিলাম ! জীবন এর চলার নিয়মে আমরা এতো বদলে যাই...না না...জীবন তোমাকে তার নিয়মে বদলে দিয়েছে... যেই তুমি প্রথম বর্ষে লাফিয়ে লাফিয়ে ক্লাস এ ঘুরে বেড়াতে... আমাদের চোখের সা্মনেই তোমার বিয়ে হয়ে গেলো... আজ তুমি মা হতে চলেছ... তোমার শিশুটি বড়ই ভগ্যবান/ভগ্যবতী... সে মায়ের সাথে সাথে ঘুরে বেরিয়েছে বিশ্ববিদ্যালয় এর ক্লাস, কার্জন হল এর মাঠ, সহিদুল্লার পুকুর পারে, আর শুনতে পেরেছে অনেক ভবিষ্যৎ বিজ্ঞানীর মুখের শব্দ আর হাসি... মনে পড়ে তোর সাথে কত ফাজলামি করতাম... তোর হাটা নকল করে দেখাতাম... তোকে কত আবল-তাবল বুঝাতাম... কিছু দিন পর সত্যি সত্যি ভেঙ্গে যাবে এই মজা করার মঞ্চটা... খুজে পাবো না চিপায় চা খাওয়ার বন্ধু... জাহিরের ক্যান্টিন এর ঠাণ্ডা Mountain Dew আর ও ঠাণ্ডা হবে... কিন্তু তোদের কেউ এসে খুজবে না... প্রিয় মানুষ টা ও আর বলবে না "চল আজ নিউ মার্কেট যেতে হবে, কেনাকাটা আছে"... তার ও চলে যেতে হবে শুধু আমাকে না, তার পরিবার ছেড়ে... কেউ আর Pen Drive বাড়িয়ে দিয়ে বলবে না "দোস্ত, ঐ গুলা দিয়া দে যা আছে"... কিছু অপূর্ব হাসি আর নিয়মিত দেখতে পারবো না... বেঁচে থাকার উপকরন থালেই কি বেঁচে থাকা যায়? বেঁচে থাকা কি আসলেই জীবিত থাকা? না কি, উপলব্দি করা... আমাকে... তোমাকে... সবাইকে...

No comments:

Post a Comment