আমি ফেসবুকে পড়শি থেকে শুরু করে সাকিব খান, সবাইকেই ফলো করি। দিন দুইয়েক আগে দেখলাম ওমর সানি (মৌসুমির স্বামী ) একটা বাংলিশ স্ট্যাটাস দিসে যা অনেকটা এই রকমঃ
"আপনারা কি আবার ও ওমর সানি-মৌসুমি জুটিকে সিনেমার পর্দায় দেখতে আগ্রহী? যারা আগ্রহী তাদের জন্য বলছি.শীঘ্রই আমরা আবার ও আসছি একই সাথে।"
আমি কমেন্ট এ লিখলাম যেঃ
"We are not আগ্রহী!!!"
কিছুক্ষণ পর দেখলাম কোন আপডেট আসছে না। পড়ে দেখলাম যে আমার কমেন্ট উনি মুছে দিসেন এবং আমাকে ব্লক করে দিসেন।
তবে আমি হাল ছাড়ি নাই! বসুন্ধারা সিটিতে উনার দোকান গুলা আমি চিনি। পরবর্তী যেই দিন যাবো সেই দিন একবার দেখা করে আসবো ভাবতেছি!!!
No comments:
Post a Comment