জীবনে অনেক কারনেই অনেকের প্রতি ঈর্ষান্বিত হয়েছি। আজকে এক পিচ্চি ছোট ভাইয়ের প্রতি ঈর্ষান্বিত হলাম। জাইম। আর বইলেন না...তার বয়স এখনও তিন হয় নাই। সে এখন থেকেই দেখে তার মা (আমার আপু) একজন গবেষক! আরও শুনলাম, সে সামসাদ ভাইয়ের টিস্যু কালচার করা টমেটোও খাইসে! আমি ওর বয়সে টিস্যু কালচার করা টমেটো তো দূরের কথা...মানুষ যে গবেষণা করতে পারে তাও জানতাম না। একদিন সে বড় হয়ে তার অনুপ্রেনরার কথা বলবে। যার মধ্যে তার "মা" থেকে শুরু করে "টিস্যু কালচার করা টমেটো" সবই থাকবে। ভাবতেই অন্য রকম লাগতেসে আমার!
No comments:
Post a Comment