Wednesday, July 31, 2013

হালচাল

কাজের চাপে ঘুম আসে না
স্বপ্ন কোথায় পাই
এই কারনেই নিয়মিত
তোমায় পাশে চাই

অর্থাভাবে দিন চলে না
এখন কোথায় যাই
দুর্দিনেতে ভাবছি আমি
কোথায় পাবো ঠাই

ইফতারিতে রোজ বিকালে
ছোলা-মুড়ি খাই
অন্য কিছু এই অভাগার
ভাগ্যে বোধ হয় নাই

ছারপোকারা ঘর বেঁধেছে
টিকে থাকাই দায়
ঘুম ভেঙ্গে গেলেই আমি
বলছি তাদের হায়

No comments:

Post a Comment