পুকুর
পাড়ে বসে ছিলাম আমি আর মিরাজ। কারেন্ট ছিল না কার্জন হলে তখন। অন্ধকারে
অদ্ভুদ রকম এক সৌন্দর্য মুড়ে দিয়েছিল সমস্ত এলাকা। হুট করে দেখলাম যে একটা
খালি রিস্কা এসে থামলো আমাদের পাশে।
-মামা, আপনারা কি সায়েন্স এর স্টুডেন্ট?
-কেনো? কি দরকার বলেন?
-আমার একটু রাসায়নিক সমীকরণ এর সমতাকরন শিখা লাগবে।
তারপর ঐ রিস্কাওয়ালা মামার সাথে আলাপ শুরু হয়ে গেলো মৌল, যৌগ আর যোজনী নিয়ে। রিস্কার সিটের নিচ থেকে বের করে আনলেন খাতা-কলম আর মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিকের রসায়ন বই। মিরাজ বইয়ের মধ্যে কিছু দরকারি জিনিস দাগিয়ে দিলেন প্রথমে পড়ার জন্য।
কথা বলে যা জানা গেলো, উনার বাড়ি বিক্রমপুর। নাম আমির উল্লাহ। রিক্সা চালিয়ে নিজের টাকায় বই কিনে কিনে পড়ালেখা করেন। বিশ্ববিদ্যালয় এলাকাতেই রিক্সা চালান। কারণ, কোন কিছু বুঝতে সমস্যা হলে কোন না কোন ছাত্রের শরণাপন্ন হতে পারেন অতি সহজে।
ফোন নাম্বার নিয়ে গেলো। যখন দরকার হবে তখন যেন যোগাযোগ করে বুঝতে আসতে পারেন। ইংরেজি শিখার ব্যাপারে ও উনার আগ্রহ দুর্নিবার। তবে ইংরেজি নাকি ফ্রীতে কেউ শিখায় না, তাই এই খাতে তাকে কয়েক বছর যাবত পয়সা খরচ করা লাগছে।
জ্ঞান জিনিসটা তো এমনই হওয়ার কথা ছিল! নিজের আগ্রহে মানুষ জ্ঞান অনুসন্ধান করে নিবে!

No comments:
Post a Comment