Monday, August 11, 2014

স্কুল ভ্রমণ

অনেক দিন পরে স্কুলে গেলাম। আমি আর আম্মু। শিক্ষকদের রুমের সামনে যেতেই কয়েকজন স্যারের সাথে দেখা হল। একজন স্যার দাড়ায় থাকতে দেখে এগিয়ে আসলেন। স্যার আমাদের বেশি ক্লাস নেন নাই, তাই উনার নাম পর্যন্ত আমি ভুলে গেছি।

- কি করছো এখন?
- এইতো স্যার, এমএস ফাইনাল দিলাম।
- কোথায়?
- ঢাকা ভার্সিটিতে।
- সাবজেক্ট কি ছিল?
- বায়োকেমিস্ট্রি।
- যেই সাবজেক্ট পড়ছো, দেশে তো ফিল্ড নাই। বাইরে যাওয়ার চেষ্টা করো।

No comments:

Post a Comment