Tuesday, August 12, 2014

ঈদের ছুটিতে হলে

রতি বার ঈদের সময় হলে নোটিশ লাগানো হয়।
"যেই সকল ছাত্ররা ঈদের দিন হলে অবস্থান করবেন, অনুগ্রহ করে প্রভোস্ট অফিসে এসে নাম লিখে যাবেন।"
আমি আর বন্ধু মিরাজ প্রতিবার গিয়ে খাতায় নাম লেখাই। খাতাটার মধ্যে নামের লিস্ট অনেটা নিন্মরুপঃ
১. হাসান-ই-মোবারক প্রাণরসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান ২০০৮-০৯
২. মোহাম্মাদ আরিফ আশরাফ প্রাণরসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান ২০০৮-০৯
আর কারো নাম থাকে না। আমরা দুইজন এই ক্ষেত্রে বরাররের মতই ১ম এবং ২য় হয়ে আসছি। এর কারণ হল "ঈদে হলে অবস্থান করা" নিয়ে কিছু "মিথ" প্রচলিত আছে আমাদের মধ্যে।
মিথ ০১: ঈদের দিন হলে গরু জবাই হয়। হল থেকেই খাওয়ানো হয়।
মিথ ০২: ঈদের দিন প্রভোস্ট স্যার যারা হলে থাকে তাদেরকে ৫০০ টাকা করে সালামি দেন।

[কিন্তু বাস্তবতা এখানেও খুবই নিষ্ঠুর। গরু/ছাগল/উট যাই জবাই হোক না কেনো, আমাদের মতো ছাত্রদের কপালে কিছুই জুটে না। আর প্রভোস্ট স্যারের ৫০০ টাকা সালামি তো দূরের কথা। দেখা হলে বাসায় না যাওয়ার জন্য বকা দিবে।]

No comments:

Post a Comment