Tuesday, August 12, 2014

সাগর

মুস্তফা মামার চিপায় একটা পিচ্চি ছেলে থাকে। নাম সাগর। চা, সিঙ্গারা, পানি এগিয়ে-পিছিয়ে দেয়। আমাদের গ্রুপের পোলাপাইনের সাথে বিভিন্ন কারনে বেশ খাতির। দুই দিন আগে সকাল বেলা ওর সাথে গল্প করছিলাম। ওর বাবা নাই। হাই কোর্ট এর মোড়ে থাকে। আগের দিন রাতে ৃষ্টি হওয়ায় ঘুমাতে পারে নাই। একটা ভাই আছে...পঙ্গু। ওর মা ওকে এখানে কাজ করতে দিয়ে গেসে। দেখলাম যে আমার সাথে কথা বলসে আর একটা jigsaw মিলানোর চেষ্টা করতেসে। পরে জানলাম যে ও নিজের টাকা দিয়ে ঐ জিনিসটা কিনেছে। এই ধরনের পোলাপাইন গুলা পড়ালেখার সুজুগ পায় না! সামান্য একটু সুজুগ পেলে মাথাটা কাজে লাগাতে পারতো!

No comments:

Post a Comment