আমার
মতো সাধারণ মানুষের জন্য ভালো লাগার বিষয়গুলোও খুব সাধারণ। দেশ ছেড়ে আসার
পর আজকে প্রথম জামাতে নামাজ পড়লাম। এটাই অনেক ভালো লাগার বিষয়। মসজিদ
বিশ্ববিদ্যালয় থেকে বেশ দূরেই। সাইকেল থাকলে খুব একটা দূরে না, কিন্তু আমার
মতো হেটে গেলে দূরে। ভাইয়ারা সাইকেলে গেছেন আর আমি তাদের সাথে দ্রুত হেটে
হেটে মসজিদে পৌঁছলাম। বেশ কিছু অন্য দেশের মুসলমানদের সাথে কথা হল, পরিচয়
হল। সব চেয়ে যেই ব্যাপারটা বেশি নাড়া দিয়েছিল, তা হল ফোন বন্ধ রাখার জন্য
লেখা সুন্দর একটা বার্তা।
"No call is more imporatnt than the call from Allah"
যে এই বার্তা একবার দেখবে এবং অনুভব করবে, এর পর থেকে সে কখনো ফোন খোলা রেখে তো দাঁড়াবেই না, সাথে নামাজের সময় হলেই দৌড়ে যাবে সকল কাজ ফেলে।
"No call is more imporatnt than the call from Allah"
যে এই বার্তা একবার দেখবে এবং অনুভব করবে, এর পর থেকে সে কখনো ফোন খোলা রেখে তো দাঁড়াবেই না, সাথে নামাজের সময় হলেই দৌড়ে যাবে সকল কাজ ফেলে।
No comments:
Post a Comment