আমি ফজলুল হক হল এর ছাত্র কিন্তু আবাসিক না হবার কারনে খুব কম ই হল এ
যাওয়া হয়েছে। একুশে হল এবং শহিদুল্লাহ হল এ অনেক বেশি যাতায়াত ছিল। কোন
কারনে এই দুইটা হল এর সামনে দিয়ে যাতায়াত করার সময় নিজের অজান্তে খুব বেশি
ইমোশনাল হয়ে যাই। কারনে, অকারনে অপু ও আফসার এর রুম এ যেতাম। ভার্সিটি তে
কোথাও যাবার জায়গা নেই, সমস্যা নেই দুই বন্ধুর রুম তো আছে। সাথে পর্যাপ্ত
টাকা নেই তাতে ও সমস্যা নেই আফসার টিউসনির টাকা পাইছে অথবা অপুর তো ক্রেডিট
কার্ড আছেই। দুই বন্ধুর দুই রুম একটা ভরসার জায়গা ছিল। মনে হচ্ছে ভরসার
জায়গা দুইটা হারিয়ে যাবে। বন্ধু অপু চলে যাবে জাপান আর হয়তো অপু নামের
বন্ধুটি বলবে না “যাবি ই তো এক কাপ গুড় এর চা খেয়ে যা” ।
No comments:
Post a Comment