এক রাজা তার রাজ্যে একটা দুধের পুকুর করতে চাইলো। আর এই কাজ রাজার একার
পক্ষে করা সম্ভব না। তাই সে তার প্রজাগণের অংশগ্রহণ কামনা করলো। পুকুর
খননের পর বলা হল, সবাই যেন তাদের গরু-ছাগল-মহিষের দুধ রাতের বেলা ঐ পুকুরে
ঢেলে দিয়ে আসে। আর রাজা সকালে যেন দেখতে পাড়ে, পুকুর দুধে ভরে গেছে। সবাই
মনে মনে ভাবলো, "কয়েক কেজি দুধ পুকুরে ঢেলে দিয়ে আসবো। এর কোন মানে হয়! এর
চেয়ে বেচলে কিছু টাকা পাওয়া যাবে। আর সবাই তো দুধ ঢালবে, আমি পানি ঢাললে
রাজা ধরতে পারবেন না।"
পর দিন সকালে রাজা গিয়ে দেখলেন যে, সেখানে কোন দুধ নেই। সব পানি। কারণ, রাজ্যের সব প্রজারা একই রকম চিন্তা করেছিলেন। রাজার স্বপ্ন ভণ্ডুল হয়ে গেলো প্রজাদের শঠকারীতার কারনে।
আমি আর তনু রিস্কায় জ্যামে বসে আছি। পরিবাগে। এখানে জ্যাম লাগার মতো কিছুই হয় নাই। কিন্তু, সমস্যা হল এক এক জন নিজের ইচ্ছা মতো গাড়ি ডানে-বামে ঢুকাইয়া বইসা আছে। কেউ কাউরে সাইড দিচ্ছে না। চালকের সিটে বসে সিট বেল্ট লাগানো অবস্থায় জানালার কাঁচ নামিয়ে এক জন অন্য জনকে মুখে মুখে গালিগালি করে চৌদ্দ গুষ্টি উদ্ধার করতেসে। কিন্তু, কাজের কাজ কেউ করতেসে না। কেউ সাইড দিচ্ছে না। সবাই ঐ রাজ্যের প্রজার মতো "পানি" ঢালতেসে।
প্রধান মন্ত্রী আর যোগাযোগ মন্ত্রী যতই জ্যাম-জটহীন সড়কের জন্য কাজ করুক না কেন, পুকুর কি "দুধ" দিয়ে ভরবেন, নাকি "পানি" দিয়ে ভরবেন, তার সিদ্ধান্ত কিন্তু আমাদের। রাজা যেমন "পুকুর" কেটে রাখসিলো, সরকারও তেমনি "রাস্তা" বানায় দিছেন। বাকিটা আমাদের হাতে।

No comments:
Post a Comment