Tuesday, October 7, 2014

শেষ বাজার

কয়েক মাস আগেও বুয়েটের আহসানউল্লাহ হলে রাতের বেলা নিয়মিত যাতায়াত ছিল। উদ্দেশ্য ছিল কাজ করা, কিন্তু যেইটা হয় আর কি! কাজের চেয়ে গল্পই বেশি হয়। প্রায় সময় রাত করে যখন বুয়েট থেকে চানখারপুলের রাস্তাটা (জহির রায়হান সড়ক) ধরে হলে ফিরতাম তখন একটা দোকান আমাকে খুব ভাবাতো। ঢাকা মেডিকেলের পাশেই কাফনের কাপড় আর মৃত ব্যাক্তিকে বহনের জন্য খাটের দোকান। ঐ দোকানে আরও দশটা দোকানের মত ব্যাবসায়ি বসে থাকেন।
কিন্তু, একটু ভাবলেই প্রচণ্ড ভয় লাগে। আমাদের সমাজের মধ্যেই একজন লোকের ব্যাবসা নির্ভর করছে আমাদের কারো মৃত্যুর জন্য। তার ব্যাবসার ভাল-মন্দ অবস্থা নির্ভর করছে, প্রতিদিন কত গজ কাপড় বিক্রি হচ্ছে তার উপর।
মৃত্যুর চিন্তা মাথায় চলে আসলেই,
দুনিয়ায় যত "অর্জন",
আর মানুষের দ্বারা "বর্জন"
এই ব্যাপার গুলো তুচ্ছ মনে হয়।

No comments:

Post a Comment