Monday, June 22, 2015

প্রফেসর জেমস এবং লুঙ্গী অভিজ্ঞতা

বেশ কয়েক মাস পর মরিওকার বন্ধুদের সাথে পার্টিতে যোগ দিলাম। উপলক্ষ এক জনের বিদায় নেয়া এবং শিক্ষক দিবস। সেখানেই পরিচয় হল আমাদের বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক প্রফেসরের সাথে। জেমস। তার ভাষায় সে ইংরেজি পড়ায় না, কিভাবে ইংরেজি পড়ানো যায় তা সে পড়ায়। আলোচনার এক পর্যায়ে জানলাম যে, উনি জাইকার একটা প্রোজেক্টে মায়ানমার গিয়েছিলেন। তখন বর্ষাকাল ছিল। প্যান্ট পড়ে ঘুরা ফেরা করা মুশকিল হয়ে যাচ্ছিলো উনার জন্য। এক পর্যায়ে স্থানীয় মানুষদের পরামর্শে সে লুঙ্গী পড়ার সিধান্ত নেন। তার প্রথম লুঙ্গী পড়ার অভিজ্ঞতা উনার ভাষায় ছিল অনেকটা এমনঃ
"যদিও এটা মেয়েদের স্কার্ট এর মতো। কিন্তু, সত্যিকার অর্থে অনেক আলাদা। খুবই আরামদায়ক। আর পর্যাপ্ত পরিমানে বাতাস চলাচল করে। বৃষ্টির মাঝে লুঙ্গী হাতে টেনে ধরে খুব সহজেই রাস্তায় চলাচল করা যায়। এবং, লুঙ্গী মায়ানমারের অফিসিয়াল পোশাক হবার কারনে, আমি লুঙ্গী পড়া শুরু করার পর থেকে স্থানীয় লোকেরা আমাকে অনেক বেশি পরিমানে সন্মান করতে শুরু করলো।"
লুঙ্গির এত্ত উপকারিতা শুনে আমি হাসি থামাতে পারতেছিলাম না। কিন্তু, অতপর উনি খুবই অবাক হলেন, যখন তিনি শুনলেন, আমাদের ট্র্যাডিশনাল পোশাক হবার পর ও আমি কখনো লুঙ্গী পড়ি না শুনে।

No comments:

Post a Comment