আজ টোকিও থেকে ফিরছিলাম। ট্রেনে আমার পাশের সীটে ছিলেন এক ভদ্র মহিলা আর তার বাচ্চা। আমি বরাবরের মতই পড়ার দিকে মনোনিবেশ করলাম। একটা বুক চ্যাপ্টার শেষ করার টার্গেট নিলাম ফিরার পথে। কিছুক্ষণ পর খেয়াল করলাম যে, পিচ্চি আমার দিকে তাকায় থাকে। এর পর পিচ্চির খাওয়ার সময় হল। সে যাই খায়, আমাকে খেতে বলে। পিচ্চির সাথে ইন্টার্যাকশনের কারনে ঐ ভদ্র মহিলার সাথে কিছুক্ষণ আলাপ হল।
- তুমি কি করো?
- স্টুডেন্ট।
- তোমার কাজ কি মূলত?
- পড়া এবং এক্সপেরিমেন্ট করা।
- এটা খুবই কঠিন কাজ বলে মনে করি আমি।
- তবে, আপনার কাজের চেয়ে অনেক সহজ।
- কিভাবে সহজ হল?
- আমি গত দেড় থেকে দুই ঘণ্টায় খেয়াল করলাম যে, শুধু মাত্র পিচ্চিকে সামলানোর জন্য আপনাকে অনেক গুলো কাজ করা লাগছে। তাকে খাওয়ানো, সে একটু বসে থাকলে চিল্লায়, তাই তাকে নিয়ে উঠে গিয়ে হেটে আসা, তার সাথে খেলা করা ইত্যাদি। আর আমি কি করছি, শুধু বইটা খুলে কোন নড়াচড়া না করে তাকায় ছিলাম আর পড়ছি। কোনটা সহজ আপনিই বলেন।
- আমি কখন ট্রেনে কোন অপিরিচিত ফরেনারের সাথে কথা বলি নাই। তোমার এই এপ্রিসিয়েশন শুনে খুব ভালো লাগলো।
- আমি আসলে প্রায়ই ভাবি, আমার মা না জানি আমাকে বড় করার জন্য কি পরিমান কষ্ট করেছেন। আমি যেই কাজই করি না কেন, এর চেয়ে কঠিন কাজ দ্বিতীয়টা আর নেই।
- তোমার মা অনেক লাকি। যার সন্তান মাকে নিয়ে এভাবে ভাবে, সেই মা আসলেই লাকি।
- আসলে ঠিক তা না। আমি নিজেও আগে এমন ভাবতে পারি নাই। পরিবারের কাছ থেকে দূরত্ব বাড়ার পর, আমার এই সব রিয়েলাইজেশন আসছে।

বলে রাখা ভালো, জাপানের সব চেয়ে কিউট বস্তু হচ্ছে পিচ্চিরা। এর চেয়ে কিউট কোন কিছু আজ পর্যন্ত চোখে পড়ে নাই।
No comments:
Post a Comment