আলু সব সময় তার আব্বু – আম্মুর কাছ থেকে কিছু শব্দ শুনে।
সিভি, জব অ্যাপলিকেশন – এই সব। মাঝে মাঝে খাওয়ার টেবিলে তারা এই গুলো নিয়ে কথা বলে,
কাগজ পত্র গুছায়। সে সব কিছু চুপচাপ পর্যবেক্ষণ করে। সে তার ছোট মাথা দিয়ে এটা বুঝে
যায় যে, প্রতিটা মানুষের একটা করে আলাদা আলাদা সিভি থাকে। এখন তাই সে খেলনা নিয়ে, ঘুরতে
যাওয়া নিয়ে, টিভির রিমোট নিয়ে বায়না না ধরে, তার নতুন আবদারঃ “পাপা, আলু সিভি। আলু
সিভি।” খুবি মুশকিলের ব্যাপার। ল্যাব থেকে বাসায় আসলেই, দরজায় দাড়ায় থাকে, মুখ ভার
করে, দেখলে মনে হবে তারে কেউ খেতে দেয় না, সকাল বিকাল মারে। কোন কারণ নাই, কারণ
একটাই “সিভি”। যদি জিজ্ঞেস করিঃ “মা, কি হইসে?” বলে যেঃ “আলু সিভি। আলু সিভি।”
বিপদের ব্যাপার। ওরে কিভাবে বুঝাই যে, তোর সিভি লাগবে না। যদিও সে সিভি বুঝে,
কিন্তু তার যে সিভির দরকার নাই, সেটা সে বুঝে না। অবশেষে আলু’র সিভি বানাতে বসলাম।
নামঃ মোসাম্মৎ আলু আশরাফ
বাবাঃ গপু আশরাফ
মাঃ পুন্নু আশরাফ
বয়সঃ ১ বছর ৬ মাস
জাতীয়তাঃ বলা মুশকিল (বাংলাদেশী/জাপানিজ/আমেরিকান)
উচ্চতাঃ ৩২ ইঞ্চি
ওজনঃ ২৭ কেজি
বৈবাহিক অবস্থাঃ অপ্রাপ্ত বয়স্ক (শিশু)
একাডেমিক যোগ্যতাঃ ১ – ২০ গুনতে পারে, A to Z মুখস্ত, আরবি বর্ণমালা কিছু কিছু পারে, হালকা জাপানিজ, বাংলা বর্ণমালা সব মুখস্ত, আর পারে কিছু ইংরেজি গান এবং ছড়া
কম্পিউটার স্কিলঃ ইউটিউব দেখা, স্কাইপেতে যাকে তাকে কল করে গান শুনানো, কেউ আজাইরা হইলে নাচ দেখানো, আর তার সাথে কথা না বললে থুতু মারা আই প্যাডের স্ক্রিনে!!!
শখঃ টিভি অ্যাড দেখে নাচা, বাবার সাথে ফুটবল খেলা দেখা (পড়ুন বিরক্ত করা), মায়ের সাথে রান্না করা (পড়ুন ঝামেলা পাকানো)
ঠিকানাঃ বিছানা, রান্না ঘর, বাসার সামনে খোলা জায়গা, টিভি রুম

আমি সিভি বানিয়ে ক্লান্ত না। আমার ভয় আর একটু বেশি। এখন যদি
সে বলে, এটা দিয়ে অ্যাপলাই করবে, তখন হবে মহা বিপদ। সিভি তো বানিয়ে ওরে বুঝ দেয়া
যায়। কিন্তু, অ্যাপলাই করতে চাইলে কোথায় ড্রপ করবে এই সিভি? আল্লাহ তোমার কাছে
একটা বুদ্ধিমান বাচ্চা চাইছিলাম, কিন্তু এতো পাকনা একটাকে পাঠাইসো তুমি। সামলাইতে
হিমশিম খাচ্ছি আমরা দুই জন।

No comments:
Post a Comment