Sunday, September 9, 2018

নাগাই

আমাদের ইউনিভার্সিটির কমন সিকুএন্সিং ফ্যাসিলিটিতে যিনি কাজ করেন, উনার নাম নাগাই। চরম কুল, কিন্তু অলস। কাজের সময় তাকে খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে মেইলে কাজ না হলে অফিসে গিয়ে খুঁজে আনা লাগে। খুব বিরক্ত লাগে উনার উপর বেশিরভাগ সময়।
আজকে সে আমার বসের কাছে আসলো। তখন ডিসকাশন চলতেছে আমাদের। এসেই শুরু করলঃ
-বস, একটা হেল্প করা লাগবে।
-কি হেল্প?
-আমার একটা পেপার দেখে দেয়া লাগবে। ইংলিশ ঠিক ঠাক করে দেয়া লাগবে।
-তোমার আবার কিসের পেপার?
-আমি সাবমিট করার পর, আমাকে বলছে, ইংলিশ খুব খারাপ। তাই আপনার কাছে আসছি।
-আচ্ছা, দেখে দিবো। তো কার সাথে কাজ করো তুমি?
-কারো সাথে না।
-কারো সাথে না মানে?
-আমি একা একাই কাজ করি।
-কি নিয়ে কাজ কর?
-পপুলেশন জেনেটিক্স।
-যে জায়গায় পাবলিশ করবা, ঐ জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টর আছে?
-জি। আছে। ১.৫।
কথা বার্তা শেষ করে চলে গেলো।
উনি ইউনিভার্সিটির স্টাফ। সকালে অফিসে আসলে, মাঝে কয়েকটা জিনিস রান দিয়ে, বিকালে চলে গেলে, উনার চাকরি একদম বহাল থাকবে। রিসার্চ করা উনার জব রেস্পন্সিবিলিটির মাঝে পড়ে না। তারপর উনি নিজের আগ্রহেই কাজ করে। কেউ মনেহয় এই ব্যাপারে জানেও না। আশেপাশের মানুষ জন কত কিছুই না করছে। একদম নীরবে। শুধু মাত্র নিজের ইচ্ছায়, নিজের আগ্রহে।
উনার উপর থেকে "অলস" ধারনাটা আজকে থেকে তুলে নিলাম।

No comments:

Post a Comment