Sunday, September 9, 2018

কাওয়া হারাদা

আমাদের ফ্যাকাল্টিতে গত ডিসেম্বরে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ পায়। কাওয়া হারাদা। পোস্টডক থাকা অবস্থায় সাত বছরে ফার্স্ট অথর হিসেবে দুইটা ন্যাচার পেপার নিয়ে জয়েন করেন উনি। ক্যাম্পাসে আসার পর থেকেই আইকন হয়ে গেছে। সব সুপারভাইজর আর পোস্টডকরা পিএইচডি স্টুডেন্টদেরকে বলেঃ "কাওয়া হারাদাকে দেখস। তার মত হওয়া লাগবে।" অনেকটা এলাকার বড় ভাই বুয়েট কিংবা ঢাকা ইউনিভার্সিটিতে পড়লে যা হয় আর কি!
তার নিয়োগ পাঁচ বছরের অস্থায়ী পজিশন। এই পাঁচ বছরে তাকে সর্বমোট ১০ ইমপ্যাক্ট ফ্যাক্টর পাবলিশ করে জব স্থায়ী করা লাগবে। সে এর মাঝেই ন্যাচার কমুনিকেশনে পেপার পাবলিশ করে ফেলেছে একটা। এর ইমপ্যাক্ট ফ্যাক্টর ১০ এর আশে পাশে ঘুর ঘুর করে। পাঁচ বছরের কাজ কয়েক মাসেই কব্জা করে ফেলেছে।
উনাকে দেখে দুইটা ব্যাপার হতে পারে। কেউ কেউ হতাশ হবে। আরে ফ্যাকাল্টি পজিশন পাওয়া অনেক কঠিন। এই সব অনেক লম্বা পথ। অন্য দিকে, কেউ কেউ অনুপ্রাণিত হতে পারে উনার প্রোডাক্টিভিটি দেখে। এই জায়গা থেকেই মনে হয় একটা সরু লাইন বিভক্তি রেখা টেনে দেয়।

No comments:

Post a Comment