Sunday, September 9, 2018

হারিয়ে ফেলা রমজান

ছোটবেলায় রোজা, ইফতার, তারাবীহ, সেহরি, ঈদ - সব কিছুর একটা সংজ্ঞা ছিল। যার কিছুই এখন খাটে না।
টানা ৩০ দিনের ইফতারে একই ছোলা-মুড়ি-পেয়াজু-আলুর চপ (মাঝে মাঝে হালিম) খাইলেও প্রতিদিনই অসাধারণ লাগতো। সেহরিতে ৩০ রাত দুধ-কলা-চিনি-ভাত খাইলে বিরক্ত লাগতো না। ৩০ তারাবীহতে এক ঘণ্টা করে নামাজ পড়লেও একটু ক্লান্তি লাগতো না। টানা ৬ বছর দুই ঈদে একই পাঞ্জাবী পড়ে নামাজ পড়লেও মনে হইত না নতুন পাঞ্জাবী দরকার। রমজানের বড় চ্যালেঞ্জ থাকতো আম্মুর সাথে। কে আগে কোরান খতম দিতে পারে।
এখন প্রতিদিন ল্যাব থেকে দৌড় দিয়ে এতিমের মত মসজিদে গিয়ে ইফতার করি। সেহরিতে রান্না করা থাকলে খাওয়ার সময় থাকে না, অনেক সময় ভাত বসায় দিয়ে ঘুমায় পড়ি, উঠে দেখি সেহরির টাইম শেষ! ঈদে কোথায় থাকি তার কোন ঠিক ঠিকানা নাই। এক এক বার ভাগ্য ক্রমে নতুন নতুন জায়গায়। ঈদ নামাজ আর পাঞ্জাবীর কোন বালাই নাই। ফোনে টাইম টু টাইম কোরান পড়তে থাকলেও, এতো চেষ্টার পড়েও খতম হবে কিনা রমজানে তা পুরাই অনিশ্চিত।
সময় আর পরিস্থিতি পাল্টে দেয় অনেক কিছু। চেষ্টাটা ছিল, আর চেষ্টাটা ধরে রাখার জন্যই সব কিছু। আল্লাহ আমাদের সবাইকে সব পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখার তৌফিক দেন।

No comments:

Post a Comment