পাইরেটস অফ ডি ক্যারিবিয়ানে জাহাজ যখন দিক হারিয়ে ফেলেছে বলে অন্যরা মনে করে আর ক্যাপ্টেন বারবোসাকে হুশিয়ারি দেয়, তখন বারবোসা একটা অস্থির ডায়ালগ দেয়।
"খুব ভালো হইছে, আমরা দিক হারায় ফেলছি। নতুন কিছু খুঁজে পাওয়ার জন্য হারায় যাওয়া দরকার। চেনা রাস্তায় থাকলে চেনা জিনিস পাবো। চেনা রাস্তায় নতুন জায়গার সন্ধান পাওয়া গেলে সবাই তো সেই জায়গা খুঁজে পেতো।"
এক্সপেরিমেন্টে প্রত্যাশিত ফলাফল না পাওয়াটা একটা আশীর্বাদ। যা চিন্তা করতেছি, তাই যদি হয়, তাহলে তো সেখানেই খেলা শেষ। উত্তেজনা বলে কিছুই থাকলো না। বার বার হারিয়ে যাওয়া ভালো। তাহলে নতুন কিছুর সন্ধান মিলে। যা অন্যরা নোটিশ করে নাই।
বি লাইক ক্যাপ্টেন বারবোসা
No comments:
Post a Comment