Monday, August 11, 2014

ডাক্তার হানিফ

রুমে প্রতিদিনই ডেইলি স্টার আসে একটা। কিন্তু পড়া হয় না নিয়মিত। আজকে সকালে দরজা থেকে পত্রিকা তুলে রাখতে গিয়ে একজনের ছবি চোখে পড়ল। উনাকে আমি চিনি। ডা. হানিফ। শিশু বিশেষজ্ঞ। আমার বড় আপু টানা কয়েক বছর উনার পেসেন্ট ছিলেন। আমি তখন অনেক ছোট ছিলাম। আব্বু-আম্মু-আপুর সাথে আমিও উনার চেমবারে যেতাম প্রতিবার। এবং গিয়ে মারাত্মক রকমের দুষ্টামি করতাম। উনি আমাকে নিয়ন্ত্রন করতেন লোভ দেখিয়ে। চকোলেট এর লোভ। আমি ঢুকার সাথে সাথে আমাকে কাছে ডাক দিয়ে বলতেন যে, "চকোলেট চাও।" আমি সাথে সাথে বলতাম, "জি। দেন।" উনি বলতেন, "যদি তুমি কোন দুষ্টামি না করে চুপ করে বসে থাকো, তাহলে যাওয়ার সময় চকোলেট (হাত দিয়ে ছকলেতের বক্স দেখিয়ে) দেয়া হবে।" আমাকে নিজের অসুখের জন্য এক বার যাওয়া লাগছিলো। উনি আমাকে শুধু কুসুম গরম পানিতে লেবু আর মধু দিয়ে গুলিয়ে খেতে বলছিলেন। ঠাণ্ডা লাগলে আমি এখন ও ঐ রেসিপি খাই। এন্ড ইট ওয়ারকস।

পলি পাইলিন গ্লাইকলের বদলে বিসাক্ত ডাই ইথাইলিন গ্লাইকল ব্যাবহার করতো কিছু কোম্পানি। উনি নিজের উদ্যোগে দেশে এবং দেশের বাইরে পরীক্ষা করান এবং এতো এতো শিশু মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসে। শুধু তাই নয়, দোষী ব্যাক্তিরা সাজা ও পেতে যাচ্ছে।

The concept of HERO should be changed
Hail Dr. Hanif 


তার ঠিক পরের দিনঃ 

ডা. হানিফ স্যারকে আজ সকালেই মেইল করেছিলাম সাধুবাদ জানানোর জন্য। অনেক ইমোশণ দিয়ে লিখেছিলাম। মেইলটা ছিল এমনঃ

Sir,
My sister was your patient for several years. I was a little kid when I came to your chamber. But I didn't forget neither your name nor your face, because you gave me chocolate whenever I was in your chamber. When I saw the news in the Daily Star, it was a great feelings inside me. Congratulations!

I'm currently a master's student of Biochemistry & Molecular Biology, University of Dhaka. I understand the situation of using toxic diethylene glycol. Please pray for me to be brave like you and do something in future which will help and save lives.

Thanks.

খবরের পাতায় উনার ছবি। ব্যাস্ততা বেশি। উত্তর দিবেন এটা আশা না করাই ভালো। সেহরি করে দেখলাম জিমেইলে উনার উত্তর। যা ছিলঃ

Dear Arif:

Thank you for your kind words. I am glad that you have chosen to specialize in Biochemistry and Molecular Biology. Bright individuals like your self are the check and balance of any such future disasters. Be particularly careful of learning practical procedures to detect contamination of the food chain. We need all the help of people like you.




3 comments:

  1. http://www.medicalgaze.com/mg-blog/452

    ReplyDelete
  2. https://scholar.google.com/citations?hl=en&user=Abp2WYsAAAAJ&view_op=list_works&citft=1&email_for_op=arif.ashraf.opu%40gmail.com&gmla=AJsN-F4RY3AZj4GYEMvPssItM9UYP0Oo6fah5bwD4CUeo_jzinuZojhvyWQKy7YDFT8DvMHdmqIKpKdyUuGBTTiRPPtcJS0yKM_pen_-5kJoDZYDdFlCbD60Tr6I8FcUZQiqfNBTW9xeqiJfCuouYbZ3lDPMV8unYbGh5rrok4EqhgY5U0CRCkNIP250H-DF7-erQmgfg9wlmVHdi4j33awe8ITRRm2iZ10XN0dVZvLDeEY2DkjzWmIOFmB-N8NpAUdLqiT_qtRP

    ReplyDelete
  3. http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2550149/pdf/bmj00600-0022.pdf

    ReplyDelete